ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টারের দেওয়া বক্তব্য সঠিক নয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের নেতাদের নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টারের দেওয়া বক্তব্য সঠিক নয়। বৃহস্পতিবার (২১ এপ্রিল) শহীদ জিয়ার সমাধিতে ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


এর আগে, বুধবার জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার বলেন, বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর আমাকে উদ্ধৃত্ত করে দলটির নেতারা গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তাতে আমি অসন্তুষ্ট। বিএনপি কেন নির্বাচনে অংশ নেয়নি ও নিতে চায় না, বৈঠকে সে বিষয়টি ব্যাখ্যা করেছেন দলের নেতারা। এর বেশি আরও কোনো আলোচনা হয়নি।


অচিম ট্রস্টার বলেন, বিএনপির সঙ্গে বৈঠকে মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে আমরা কোনো উদ্বেগ জানাইনি। এটা নিয়ে তারা মিসকোট করেছে, সে কারণে আমি অসন্তুষ্ট।


এ বিষয়ে ফখরুল বলেন, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সঠিক কথা বলেননি। তাকে কোড করে কোনো কথা বলা হয়নি।


এসময় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশ থেকে গণতন্ত্র হরণ করেছে। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে প্রমাণিত দেশে কোনো সরকার নেই। এ সহিসংসতার জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকেও দায়ী করেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑